কাল তিন তিনবার ভুল রাস্তায় চলে গেলাম। আক্ষরিক অর্থেই ‘এ পথে আমি যে গেছি বারবার’ বলার মতো দুশো মাইলের পথ। ইন্টারস্টেট-৩৫ ধরে সরাসরি ড্রাইভ, কোনো ঘোরপ্যাঁচ নেই। তবে হাইওয়ে মাঝেমধ্যে বিভক্ত হয়ে যায় অন্য নানা ঠিকানার দিকে। ভুল হলে অন্য শহরে পৌঁছে যাওয়া, নিদেনপক্ষে একটা চক্কর খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। ডালাস থেকে অস্টিন গিয়েছি, তখন সব ঠিকঠাক। ফেরার পথে ভুল রাস্তায় গিয়ে গোলমাল, চক্কর খেতে হলো।
মেয়েটা বড়ো হয়েই গেলো, চলে যাবে পড়তে অস্টিনে। জুন মাসের মাঝামাঝি খবর জানার পর মনে হলো, দুই মাস সময় এখনো আছে । অথচ কোথা দিয়ে কীভাবে সময়টা চলে গেলো! এই দুই মাসে আমরা অনেক কথা বলবো; জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ কনসার্টের ডিভিডি এবং হ্যারিসনের মৃত্যুর পর তাঁর বন্ধুদের আয়োজিত ‘কনসার্ট ফর জর্জ’-এর ডিভিডি কিনে রাখা আছে দীর্ঘদিন, এখনো সেলোফেন-আবৃত, কথা ছিলো একসঙ্গে বসে দেখবো। সময়গুলি কোথায় গেলো?
পরশু আমাদের চারজনের পরিবার গেলাম অস্টিনে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেয়ের পরিচয়-পর্ব (orientation) হলো। ক্লাস শুরু হতে এক সপ্তাহ দেরি, কিন্তু আবার তাকে নিয়ে অস্টিনে আসতে হবে শনিবার, তিনদিন পর। নতুন শহরে নিজের অ্যাপার্টমেন্টে সে উঠবে সেদিন, গোছগাছ করে ক্লাসের জন্যে তৈরি হওয়ার সময় পাবে দিন তিনেক।
কাল দুপুরের দিকে তার অ্যাপার্টমেন্ট দেখতে যাওয়া হলো। মেয়ে রুমমেট ঠিক করেছে এক প্যালেস্টাইনি মেয়ে ফারাহকে। ফারাহ-র বাবা গতমাসে নিজে এসে ঘুরে ঘুরে সব ঠিকঠাক করে গেছেন। ভদ্রলোকের পছন্দের ওপর কোনো কথা চলে না, অ্যাপার্টমেন্ট এবং কাছাকাছি এলাকা দেখে যে কোনো বাবা-মা নিশ্চিন্ত বোধ করতে পারে। বস্তুত, সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের আশপাশের রাস্তাঘাট-বাড়িঘর দেখে আমার একটু ফাঁপড় লাগছিলো। বেশ পুরনো, ঘিঞ্জিমতো সব, ডাউনটাউন এলাকায় যেমন হয়। তখনো সঠিক ধারণা নেই, ওদের অ্যাপার্টমেন্ট ঠিক কোথায়, কেমন জায়গা।
বিশ্ববিদ্যালয় থেকে মাইল কয়েকের দূরত্বে অ্যাপার্টমেন্ট দেখে মেয়ে নিজেও মহা উচ্ছ্বসিত। নিজের প্রথম ঠিকানা বলে কথা, বাবা-মায়ের ছায়ার বাইরে তার স্বাধীনতার ঠিকানা।
ফেরার পথে মেয়েকে বলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল-জীবনের গল্প। নিজস্ব অ্যাপার্টমেন্ট দূরের কথা, নিজের বিছানার স্বপ্ন দেখাও কঠিন সূর্যসেন হলের ৪৪৮ নম্বর কক্ষের মেঝেতে শায়িত হয়ে। প্রথম বছরের প্রায় পুরোটাই সেভাবে কেটেছিলো। চোখে অবিশ্বাস নিয়ে মেয়ে তাকিয়ে থাকে, কল্পনাশক্তিও তাকে ছবিটা দেখতে সাহায্য করে বলে মনে হয় না। না হোক, কোনো ক্ষতি নেই। তার এখন সামনে তাকানোর সময়, তাকে স্বপ্ন দেখতে হবে আগামীর, পিতামাতার অতীতের জঞ্জালে তার কোনো প্রয়োজন না থাকাই উচিত।
দীর্ঘ যাত্রায় যেমন হয়, একসময় কথা থামে। ছেলেমেয়েরা এরকম যাত্রায় সচরাচর পালা করে প্যাসেঞ্জার সীটে বসে ডি জে হয়ে গান বাজায়। এখন মেয়ে সেই ভূমিকায়, তার নিজের ও ছোটো ভাইটির পছন্দের গান বাজায়। ওদের বয়সের ব্যবধান আট বছরের, একটা সময় ছিলো তাদের মধ্যে বনিবনা প্রায় ছিলোই না – তাদের দুই পৃথিবীর দূরত্ব এতোটাই বেশি তখন। বছর দুয়েক ধরে সেটা পাল্টাতে শুরু করেছে। দুইজনে মিলে কতোসব বকবক করে, একত্রে বসে গান শোনে। মেয়ে নিজের গরজে প্রতি সপ্তাহে ভাইকে নিয়ে যায় সিনেমা দেখতে। বোনের ফিরতে দেরি হলে ছেলে ‘আপু কখন আসবে? ফোন করি?’ জিজ্ঞেস করতে থাকে। ঠিক এই সময়েই তাদের বিচ্ছিন্ন হতে হবে ভাবলে কষ্ট হয়। এই সময় কি আর তাদের জীবনে ফিরে আসবে?
সেদিন ছেলেকে জিজ্ঞেস করলাম, ‘আপু চলে গেলে তোমার খারাপ লাগবে?’
ছেলে নিঃশব্দে কাঁধ ঝাঁকায়, সে জানে না। হয়তো সত্যিই জানে না। তার জীবন এরকম চলে যাওয়ার ঘটনা কখনো প্রত্যক্ষ করেনি। অবিলম্বে জানবে, জীবন তাকে আরো অনেক অভিজ্ঞানে অভিজ্ঞ করে তুলবে ক্রমশ। এইসব ছোটোবড়ো নানা ধরনের দুঃখ-কষ্ট থেকে কে কবে রেহাই পেয়েছে?
সিডি-তে বেজে যাওয়া গান কানে আসে, মরমে পশে না। গাড়ি চালাচ্ছি, বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছি। আচমকা মনে হয়, আর মোটে কয়েকদিন পরে যখন অস্টিন থেকে ফিরবো, তখন মেয়ে পাশে বসে থাকবে না। তাকে ছেড়ে আসতে হবে তার নতুন ঠিকানায়। ভেতরটা কেন কে জানে খুব শূন্য লাগতে থাকে। খুব দূরের পথ নয়, চাইলেই যাওয়া-আসা হবে। কিন্তু তবু সে তো দূরেরই একজন হয়ে উঠবে দিনদিন। এখন বলছে, প্রতি সপ্তাহে না হলেও অন্তত দুই সপ্তাহ পরপর সে আসবে। হয়তো আসবে, কিন্তু দুই ক্রমশ তিন বা চার সপ্তাহ হয়ে যাবে, একসময় আরো আরো দীর্ঘ। জীবন এরকমই, নিজেকে দিয়েই জানি, আমার পিতামাতাও আজ থেকে অনেক অনেক বছর আগে এই বোধ নিয়ে চোখ মুছে গৃহকর্মে মন দিয়েছিলেন। এখন আমার পালা। যা কিছু নিয়েছি তা ফিরিয়ে দিতেই হয়।
প্রথম দুইবার ভুল পথে গিয়ে আর কেউ টের পাওয়ার আগেই চুপচাপ ফিরতে সক্ষম হই। ধরা পড়লাম শেষবার ডালাস শহরে ঢোকার পর। ছেলেমেয়ের মা টের পেয়ে যায়, ‘কী হলো তোমার?’
কী করে বলি, এই বাবাটি নিজেকে অনেক শক্ত মনের মানুষ ভাবলেও হয়তো ততোটা শক্ত সে নয়। কিন্তু আর কারো তা জানার দরকার নেই। চোখের কী দোষ? Must be the clouds in my eyes!
২১ অগাস্ট ২০০৮
Showing posts with label বিবিধ. Show all posts

Friday, August 22, 2008
Thursday, July 3, 2008
ওবামার ভ্রান্তি-বিভ্রান্তি

ওবামাকে এখন কি আর দেবদূতের মতো শোনাচ্ছে? গত দিন দুয়েক ধরে শুনছি, মার্কিন ধর্মীয় মোল্লাদের সঙ্গে সখ্য স্থাপন করতে উঠে-পড়ে লেগেছেন তিনি। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ওবামা। রিপাবলিকানদের ধর্মভিত্তিক ভোটে ভাগ বসানোর জন্যে নাকি এটা তাঁর কৌশল। সেজন্যে এভানজেলিস্টদের সঙ্গে ওবামা সাক্ষাৎ করছেন, চার্চে চার্চে হাজিরা দিচ্ছেন। কয়্যারের সঙ্গে মাথা দোলাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি আট বছর আগে – জুনিয়র বুশ নির্বাচিত হওয়ার পর। বুশ দ্বিতীয় দফা নির্বাচিত হলে এই ঔদাসীন্য রীতিমতো বৈরাগ্যে পরিণত হয়। ফলে, এবারের নির্বাচন বিষয়ে বিশেষ কান পাতিনি। টুকরো-টাকরা যা ছিটকে কানে আসে, তা মরমে পশে না। তবে ডেমোক্র্যাটদের শেষ পর্যন্ত টিকে থাকা দুই প্রার্থী কিছু আগ্রহ তৈরি করার কারণ ঘটিয়েছিলেন। হিলারি ক্লিনটন বা বারাক ওবামা – এই দু’জনের যে কোনো একজন প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেই আমেরিকায় একটা ঐতিহাসিক ঘটনা হয়ে যাবে। আমেরিকার ইতিহাসে এর আগে কোনো কৃষ্ণাঙ্গ বা নারী কখনো প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাননি, এতোটাই পুরুষশাসিত ও বর্ণবিদ্বেষী এদের ইতিহাস।
ওবামার ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিশ্চিত হলে সমর্থকরা উল্লসিত হয়। ওবামা সত্যি সত্যি নতুন কিছু করবেন বলে তারা বিশ্বাস করতে শুরু করে। এই প্রার্থী তাঁর অসাধারণ বাগ্মিতার গুণে আমেরিকাকে বিশ্বাস করাতে সক্ষম হন যে তিনি পরিবর্তন আনতে সক্ষম।
তাঁর সাম্প্রতিক মোল্লা-ভজানো কথাবার্তা শুনে অনেকে এখন বিস্মিত ও অপ্রস্তুত। আমি ব্যক্তিগতভাবে খুবই হতাশ। মার্কিন দেশে মোল্লাদের ঠিকানা রিপাবলিকান শিবির, ডেমোক্র্যাটরা কখনো তাদের আস্থা পায় না, তারা নিজেরাও মোল্লাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে গা করেনি। ডেমোক্র্যাটরা তাদের উদারপন্থা নিয়ে সন্তুষ্ট ও গর্বিত ছিলো, যদিও এ দেশে লিবারেল হওয়া এক ধরনের যন্ত্রণাবিশেষ। ওবামা উদারপন্থীদের সেই অহংকারের জায়গাটুকুও বিসর্জন দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে। বারাক হুসেন ওবামা যে মুসলমান নন, বরং একজন নিবেদিত খ্রীষ্ট ধর্মানুসারী – তা প্রমাণ করার জন্যে মনে হয় রিপাবলিকানদের চেয়ে বড়ো রিপাবলিকান হতেও তিনি সম্মত।
শুধু নির্বাচনী কৌশল হলেও পরিণামে এটা উদারপন্থীদের জন্যে ক্ষতির কারণ ঘটাবে বলে অনায়াসে অনুমান করা চলে। পৃথিবী জুড়ে আর কতো মার খাবে উদারপন্থীরা? দম বন্ধ হয়ে আসছে যে!
Saturday, June 21, 2008
মেয়েটা চলে যাবে!
দুপুরে একটা মিটিং আছে, তার আগে লাঞ্চ সেরে নেওয়ার কথা ভাবছি। এই সময় মেয়ের ফোন। উত্তেজিত কণ্ঠ তার।
বাবা, ইউটি অস্টিন আমাকে অ্যাকসেপ্ট করেছে।
তার আবেগ-উত্তেজনার অংশীদার আমিও। বলি, তাহলে তো একটা উৎসব করে উদযাপন করতে হয়।
আবেগে মেয়ের গলা বুজে আসছে। কোনোমতে বলে, আমি এতো খুশি! আমি কাঁদছি।
কোনোকিছুতে সম্পূর্ণ একাগ্রতা অথবা যুক্তিরহিত গোঁয়ার্তুমির সফল পরিণতি ঘটলে এরকম আবেগ চলে আসার কথা। মেয়ের ইচ্ছে, সে সাংবাদিকতা পড়বে। University of Texas at Austin-এর এ বিষয়ে সুনাম আছে। সেখানে সে আবেদন করে বসে থাকলো। কোনো কারণে এখানে তার ভর্তির ব্যবস্থা না হলে একটা বিকল্প থাকা যে দরকার, তাকে বোঝানোর চেষ্টা করা হলো। সে কানেও তোলে না। এক কথা তার, অস্টিনেই যাবো আমি। এই বোকা মেয়েকে নিয়ে করি কী! বিকল্প কিছু সে ভাবলোই না। ইউটি অস্টিনে আবেদন করার পর সকাল-দুপুর-সন্ধ্যা-রাত সারাক্ষণ সে অনলাইনে তার আবেদনের ফলাফল এলো কি না দেখে। শেষ পর্যন্ত খবর পাওয়া গেলো গতকাল, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে সে গৃহীত হয়েছে।
মেয়ের বাবা-মা হিসেবে আমরাও যে যথেষ্ট বোকা, তা এখানকার পরিচিত বাঙালিদের অনেকেই বিশ্বাস করেন। নিজে থেকে বলার দরকার হয় না, সামাজিক সাক্ষাতে প্রশ্ন শুনতে হয়, মেয়ে কী পড়বে? সাংবাদিকতা কেন, কমপিউটার বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন, নিদেনপক্ষে হিসাব বিজ্ঞান কেন নয় – এরকম পরোক্ষ হতাশা প্রকাশ করেন অনেকে। কেউ কেউ এমনও ইঙ্গিত দেন, বাবা-মা হিসেবে আমাদের উচিত এ বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া।
ক্যালিফোর্নিয়াবাসী এক কবিবন্ধু মেয়ের সাংবাদিকতা পড়ার আগ্রহ জেনে ঠাট্টা করে বলে, নাপতালিটা তুমিই করলে? তোমার লেখালেখির আগ্রহটা ওর মধ্যে দেখতে চাও, তুমিই ওকে উৎসাহ দিয়েছো।
কী করে বোঝাবো, সে নিজে তার জীবন যাপন করবে, আমরা নই। তার প্রবণতা ও আগ্রহের অনুগামী হবে সে, যে সুযোগ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাবা-মা আমাদের দিতে চাননি, আমরা পাইনি। এই বিজ্ঞ শুভার্থীদের জানানোর দরকার মনে করি না যে, কথা ফোটার বয়স থেকে আমরা আমাদের ছেলেমেয়েদের মতামত সবসময় মান্য না করলেও জিজ্ঞেস করার ব্যবস্থাটা চালু রেখেছি। এমনকি প্রতি বেলার খাবার কী চায়, তা-ও তাদের মর্জি অনুযায়ী হয় সাধারণত, তাদের কখনো বলা হয়নি, টেবিলে যা আছে তাই চুপচাপ খেতে হবে। আমাদের আত্মীয়-বন্ধুসহ অনেকে এটাকে বাড়াবাড়ি রকমের আদিখ্যেতা বলে মনে করেছেন, এখনো করেন।
এর বিপরীতে আমার অভিজ্ঞতা এরকম যে, সব বিষয়ে তাদের মত জানতে চাওয়া এবং তাদের মনোভাবকে মূল্য দেওয়ার একটা অসাধারণ ও অমূল্য প্রতিক্রিয়া ঘটে। তারা আত্মবিশ্বাসী হতে শেখে এবং তার প্রতিফলন ঘটে তাদের ব্যক্তিত্বে। তারা বুঝতে শেখে, তাদের আস্থায় নেওয়া হচ্ছে এবং সেই আস্থা ও বিশ্বাসের প্রতি অনুগত হওয়াটাই স্বাভাবিক হয়ে ওঠে। বয়স যা-ই হোক, ব্যক্তি হিসেবে স্বীকৃতি সব মানুষকেই শুদ্ধ হতে সাহায্য করে।
এ দেশে টিন-এজারদের নিয়ে সব বাবা-মাকেই কিছু সংকটের মুখোমুখি হতে হয়। অনভিজ্ঞতা ও অজ্ঞানতাজনিত এবং বয়সোচিত ছোটোখাটো দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এই আঠারো বছর বয়স পর্যন্ত মেয়ে আমাদের কিছুমাত্র হতাশ করেনি দেখে মনে হয়, ছেলেমেয়েদের বিষয়ে বোধহয় আমরা ভুল কিছু করিনি। মেয়ে বৃহত্তর পৃথিবীর জন্যে প্রস্তুত বলে বিশ্বাস করতে ভরসা পাই।
কবিবন্ধুকে বলা হয়নি, এই মেয়ে পনেরো বছর বয়সে One Hundred Years of Solitude, Chronicle of a Death Foretold, No One Writes to the Colonel পড়ে মার্কেজকে প্রিয় লেখকের তালিকায় তুলে ফেলেছে। কাফকার লেখা ও জীবন তার কাছে বিস্ময়ের আধার। ঝুম্পার The Namesake-এ সে নিজের সংকটের সাযুজ্য পেয়ে যায়। নিজের মতো লেখালেখিও করে, যদিও কাউকে দেখাতে অনিচ্ছুক সে। তার কিছু কিছু নজরে এলে মনে মনে স্বীকার করে নিয়েছি, ঐ বয়সে ওরকম উপলব্ধির বা লেখার ক্ষমতা আমার হয়নি। গত বছর তার একটি লেখার নমুনা সচলে তুলে দেওয়ার লোভ সামলাতে পারিনি।
আসলে সে নিজেই নিজেকে তৈরি করেছে। বাবা-মা হিসেবে আমরা সেখানে শুধু সঙ্গত করে গেছি।
মেয়ে তার পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, এই প্রাথমিক আনন্দের আতিশয্য কেটে গেলে এক ধরনের বিষাদের মেঘ মাথার ভেতরে ঘন হয়ে উঠতে থাকে। মনে হয়, মেয়েটা চলে যাবে!
বেশি দূরে সে যাচ্ছে না, মাত্র দুশো মাইলের দূরত্বে। যাওয়া-আসা নিয়মিতই হবে। তবু এ-ও তো সত্যি, এই যে তার বাইরের পৃথিবীতে যাত্রা শুরু হলো, সে আর আমাদের কাছে ফিরবে না। একদা আমরাও আমাদের বাবা-মায়ের পরিচিত ছায়া থেকে বহির্গত হয়ে গিয়েছিলাম। আর ফেরা হয়নি। হয় না। আমাদের মেয়েরও সেই যাত্রা শুরু হবে এখন থেকে ঠিক দু’মাস পর।
মনে মনে রড স্টুয়ার্টের একটি গানের দুটি পঙক্তি আওড়াই (খুব ছোটোবেলায় এই গানটি মেয়ের প্রিয় ছিলো):
When you finally fly away
I’d be hoping that I’ve served you well
For all the wisdom of a lifetime
No one can ever tell…

Tuesday, June 17, 2008
‘পৌরুষ’ : একটি উপন্যাস ও তা নিয়ে সব কেচ্ছাকাহিনী
ঢাকা থেকে এক লেখক বন্ধু ফোনে বললো, দোস্ত, এবারে ঈদ সংখ্যার জন্যে গোটাচারেক উপন্যাস লিখে পাঠা, ছাপার দায়িত্ব আমার।
আমি বলি, পাগল নাকি? বড়োজোর একটা লেখার চেষ্টা করতে পারি।
আমার এই বন্ধু লেখার জন্যে চার হাত-পায়ের সবগুলিই ব্যবহার করে, নাহলে এতো বিস্তর লেখা তার পক্ষে সম্ভব কী করে বুঝে পাই না। চাইলেই মাসখানেকেরর মধ্যে চার-পাঁচটা উপন্যাস আমার পক্ষে লেখা সম্ভব, এই আস্থার জবাবে তাকে আস্তে করে বলি, দোস্ত, আমি তো তুই না!
এই ঘটনা ২০০৪ সালের। কষ্টেশিষ্টে একটা লেখা দাঁড় করানো গেলো। প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছিলো, লেখার আকার যেন খুব বড়ো না হয়ে যায়। জানিয়ে দেওয়া হয়েছিলো, বেশি বড়ো হয়ে গেলে পত্রিকাওয়ালারা ছাপতে চায় না। বিজয়ের ১৪ পয়েন্ট সুতন্বী ফন্টে লেখাটা শেষ হলো ৬৭ পাতায়। যথাসময়ে পাঠানো হলো। ছাপা হলো সাপ্তাহিক ২০০০-এ। না, যেহেতু বড়ো লেখক নই, লেখাটি মূল ঈদ সংখ্যায় জায়গা পায়নি। ঐ পত্রিকা যে বাচ্চা ঈদোত্তর সংখ্যা বের করে ‘ঈদ সংখ্যা ২’ নামে, সেখানে ছাপা হয়েছে। তবু তো হলো!
মুদ্রিত পত্রিকার কপি হাতে এলে উল্টেপাল্টে দেখলাম। ধ্রুব এষ-এর ইলাস্ট্রেশন ভালো লাগলো। নিজের লেখা ছাপা হওয়ার পর পড়ার উৎসাহ এমনিতেই হয় না, তখন অন্য ব্যস্ততাও ছিলো বলে খুব একটা মনোযোগ দেওয়া হয়নি। একদিন পত্রিকার ঐ সংখ্যাটির পাতা ওল্টাতে গিয়ে চোখ আটকে গেলো এক জায়গায় – একটি পরিচ্ছেদ দেখছি মোট আট-দশ লাইনের। এতো ছোটো কোনো পরিচ্ছেদ লিখেছি বলে মনে পড়ে না তো! এখন আর না পড়ে উপায় নেই।
সংক্ষেপে বলি সেই হতভাগ্য লেখার পরিণতি। কোনোরকম যুক্তি-টুক্তির বালাই নেই, যত্রতত্র লাইনের পর লাইন নেই হয়ে গেছে। কোথাও কোথাও বাক্য বা ঘটনার পরম্পরা খোঁজার চেষ্টা বৃথা। পুরো লেখাটি মিলিয়ে দেখা গেলো, ৬৭ পাতার মধ্যে ১৮ পাতা স্রেফ উড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক-চতুর্থাংশই নেই। যে উপন্যাসের নাম ‘পৌরুষ’ তার এক-চতুর্থাংশ ছেঁটে দিলে আর কী থাকে – এই ধরনের রসিকতা করে সান্ত্বনা পাওয়া ছাড়া আর কিছু করার নেই তখন।
বন্ধু খোঁজ করে সাপ্তাহিক ২০০০-এর একটা কৈফিয়ত আদায় করে আনলো যার সারকথা হলো, প্রুফ রীডাররা নাকি এইসব কাটাকুটি করেছে।
বটে! পত্রিকার সম্পাদনার দায়িত্ব এখন তাহলে প্রুফ রীডারদের হাতে চলে গেছে! প্রুফ রীডাররা সম্পাদক হতে পারবেন না এমন কোনো কথা নেই। বাংলাদেশেই প্রুফ রীডার হিসেবে কর্মজীবন শুরু করে দৈনিক পত্রিকার সম্পাদক হওয়া এবং প্রেস ইনসটিটিউটের মহাপরিচালক হওয়ার দুটি ঘটনা আমাদের জানা আছে। কিন্তু সম্পাদকের বর্তমানে প্রুফ রীডাররা সম্পাদনার কাজ করছেন, ভাবা যায়!
আসলে বাজে অজুহাত, দোষ প্রুফ রীডারদের নয়। মন খারাপ করা ছাড়া আর কী করা যায়!
এই লেখাটি নিয়ে যা ঘটেছে তার সঙ্গে সম্পাদনারও কোনো সম্পর্ক নেই। আমার লেখার একটি শব্দ বা বাক্যও পরিবর্তন করা হয়নি। বিষয়টি স্থান সংকুলানের। যখন একটি ঈদ সংখ্যায় ১৫/১৬টি 'সম্পূর্ণ উপন্যাস'-এর জায়গা করতে হয়, তখন সব লেখাগুলিকে দরকারমতো 'সাইজ' না করে উপায় থাকে না। আমার লেখাটিকে 'বরাদ্দ' করা নির্দিষ্টসংখ্যক পাতায় আঁটাতে গিয়ে কেটেছেঁটে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জেনেছি, আমিই একমাত্র নই, আরো অনেকের বেলায় একই ঘটনা ঘটেছে।
গত বছর এপ্রিলে, ব্লগিং-এ তখন আমি নতুন, সামহোয়্যারে লেখালেখি করি, হঠাৎ মনে হলো ব্লগে উপন্যাসটা ধারাবাহিক পোস্ট করলে কেমন হয়? দুয়েকজনকে দেখেছি ধারাবাহিক উপন্যাস শুরু করেছেন, দু’তিন পর্বের পর তা আর এগোয়নি। আমার সে ভয় নেই, পুরোটাই তৈরি আছে। ব্লগে বেশি বড়ো লেখা পড়ার ধৈর্য কারো নেই, সুতরাং ৮০০ থেকে ৯০০ শব্দের ছোটো ছোটো কিস্তিতে ভাগ করা গেলো। প্রতি ২৪ ঘণ্টায় দুটি করে কিস্তি পোস্ট দিয়ে মোট ৩৮ কিস্তিতে শেষ হয়েছিলো। সঠিক জানা নেই, তবে পুরনো ও অভিজ্ঞ দুয়েকজন ব্লগার জানিয়েছিলেন, বাংলা ব্লগে এটাই সর্বপ্রথম সম্পূর্ণ হওয়া উপন্যাস।
লেখাটিতে সম্প্রসারণের প্রয়োজন এবং জায়গা দুই-ই ছিলো, এখনো আছে। ব্লগে পোস্ট করার উদ্দেশ্য ছিলো, পাঠক-প্রতিক্রিয়া যাচাই করা। মুদ্রিত পত্রিকার লেখা সম্পর্কে প্রতিক্রিয়া জানার আশা করা মরুভূমিতে তুষারপাতের আশা করার মতোই অলীক কল্পনা। মনে হলো, পাঠক-প্রতিক্রিয়া কিছু পেলে লেখার সংশোধনের সময় কাজে লাগবে। সে উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়নি। যদিও সংশোধন-পরিবর্ধনের কাজ এখনো বকেয়া।
লেখাটি সম্পর্কে একটি মন্তব্য (হয়তো অভিযোগও) এসেছে যে, উপন্যাসের নারী চরিত্রটির ওপরে খানিকটা অবিচার করা হয়েছে, তাকে সবকিছুর জন্যে দোষী করে পুরুষ চরিত্রটিকে সাধূপুরুষ হিসেবে দেখানো হয়েছে। এই অভিযোগ আংশিক সত্যি। তার কারণও অবশ্য লেখার নামকরণেই পাওয়া যাচ্ছে – লেখাটি পুরুষের দৃষ্টিকোণ থেকে দেখা, যদিও পুরুষ-চরিত্রের ভালোমন্দ, যুক্তি ও যুক্তিহীনতা, পৌরুষের অহং-এর ভঙ্গুরতা – এইসবই তুলে আনার চেষ্টা করেছি। অন্তত সেটাই উদ্দেশ্য ছিলো।

Saturday, June 14, 2008
যাচ্চলে!
সকালে হঠাৎই মনে এলো, যাচ্চলে!
আজ জুনের তেরো তারিখ, ফ্রাইডে দ্য থার্টিন্থ। ১৩ যে অশুভ সংখ্যা বা সেই তারিখ শুক্রবারে পড়লে তা বহুগুণ বেশি অশুভ ও ভয়ংকর – এইসব বিশ্বাস আমার আদৌ নেই। বিশ্বাস থাক বা না থাক, যথাসময়ে ও কোনো বিশেষ পরিস্থিতিতে এই বহু-প্রচলিত ধারণা বা বিশ্বাসগুলি মনে আসবে না, এমন কোনো ব্যবস্থা নেই। অন্ধকার রাতে হঠাৎ একটি কালো বিড়াল দেখলে কেউ খুশি হয়? একা একটি শালিককে দেখলে কি কিছু একটা মনে হয় না? দুটি শালিকে আবার অন্যরকম হয়ে যায়!
আমি জানি, শিরোনামে ব্যবহার করা শব্দ বা প্রকাশভঙ্গিটি বাংলাদেশে প্রচলিত নয়। পশ্চিমবঙ্গে খুব-একটা-ক্ষতি-নেই-তবে-হলে-ভালো-হতো ধরনের মৃদু আক্ষেপ বা হতাশার অনুভূতি প্রকাশে ব্যাপক চালু।
তবু আজ সকালে আমার ‘যাচ্চলে’ বলতে ইচ্ছে করলো জুনের ১০ তারিখটা ভুলে গেলাম বলে। গত বছর ঐ তারিখে আমার সচলে আসা। তখনো সচলায়তনের আনুষ্ঠানিক উন্মোচন হয়নি, হাতে গোনা কয়েকজনকে নিয়ে পরীক্ষামূলকভাবে চলছে। নিজেকে সেই দলে অন্তর্ভুক্ত দেখে খুশি হয়েছিলাম, সম্মানিতও বটে। সেই হিসেবে আমি প্রাচীনতম সচলদের একজন।
কয়েক সপ্তাহ আগে ঠিক করে রেখেছিলাম, গত এক বছরের সচল নিয়ে আমার কথাগুলি লিখবো। অথচ দিনটা কীভাবে কখন এলো-গেলো, টেরও পেলাম না। মনে পড়লো তিনদিন পরে, টিউবলাইট আর কাকে বলে!
একেবারে গোড়া থেকে আমি সচলে যুক্ত ছিলাম না, এর পরিকল্পনা-প্রস্তুতি সম্পর্কেও কিছু জানতাম না। জেনেছি পরে, অরূপের স্বপ্নের শুরু যেভাবে পোস্ট থেকে। ব্লগে আমার লেখালেখির শুরু ২০০৭-এর জানুয়ারিতে, যখন ব্লগ সম্পর্কে আমার ধারণা খুবই ভাসা-ভাসা (এখনো খুব বেশি জানি-বুঝি, তা বলা কঠিন)। প্ল্যাটফরম সেই সময়ের একমাত্র বাংলা ব্লগিং কমিউনিটি সামহোয়্যারইন। জুনের প্রথমদিকে একদিন সেখানে দেখি অরূপ একটা পোস্ট দিয়ে আমাকে এমএসএনে ডাকছে। মন্তব্য করে জানাতে হলো, তখন আমি কর্মক্ষেত্রে, সম্ভব নয় (সেখানে ইন্টারনেটে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু চ্যাট-ইমেল ব্লক করা)। আরিফ জেবতিকের ইমেল-আমন্ত্রণও এলো। ১০ তারিখে আমি সচলায়তনের সদস্য।
এসে দেখি, এখানকার সবাই আমার পূর্ব-পরিচিত। ভার্চুয়াল পরিচয় আর কি। কাউকে চাক্ষুষ দেখিনি, ফোনে কথা বলাও নয়। তবু অপরিচিত নন কেউ, তাঁদের লেখার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে আগের ছয় মাসে। হয়তো আমাকেও সেভাবেই কিঞ্চিৎ চিনে নিয়েছিলেন তাঁরাও।
এক বছরে সচলায়তনের পরিধি বেড়েছে অনেক, নতুন নতুন লেখক এসেছেন, আসছেন এবং আরো আসবেন। আমার অনুমান, বয়সের হিসেবে আমি বোধহয় জ্যেষ্ঠতম সদস্য এখানে। তরুণতর এবং তরুণতমদের লেখা পড়ি, তাদের চিন্তাভাবনার সঙ্গে পরিচয় হয়। অনেকের লেখা পড়ে রীতিমতো মুগ্ধ ও চমৎকৃত হই। এটা আমার একটা বড়ো প্রাপ্তি।
বর্তমান সচলদের মধ্যে সর্বার্থে আমার পূর্ব-পরিচিত পরে আসা রহমান ব্রাদার্সের তিনজন – লুৎফর রহমান রিটন, মাহবুবুর রহমান জালাল ও আরশাদ রহমান (দীর্ঘদিন অনুপস্থিত সে)। গত এক বছরে মাত্র আর একজনের সঙ্গে ঘণ্টাখানেকের চাক্ষুষ দেখা হয়েছে, তার নাম সুবিনয় মুস্তফী, গত মার্চে তার ডালাস সফরের সময়। ফোন-ইমেল-চ্যাটে এবং সচলের ব্যক্তিগত মেসেজে হিমু, মাহবুব মুর্শেদ, অরূপ, ইশতিয়াক রউফ, আনোয়ার সাদাত শিমুল, কনফুসিয়াস, নজমুল আলবাব এবং এরকম আরো অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে। অথচ ভার্চুয়াল সম্পর্কের বিচারে কাউকে অচেনা লাগে না। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা এই ভার্চুয়াল বন্ধুদের (কনিষ্ঠ হলেও তাদের বন্ধু ভাবি) কারণে মনে হয়, যেখানেই যাই না কেন, একজন বন্ধুকে সেখানে পাওয়া যাবেই। সবখানেই আমার ঠাঁই আছে।

Sunday, June 8, 2008
শহীদ কাদরী গুরুতর অসুস্থ
নিউ ইয়র্কে প্রবাসী কবি শহীদ কাদরী দীর্ঘকাল ধরে দুই অকেজো কিডনি নিয়ে চিকিৎসাধীন। একটি কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন পাঁচ বছর। সপ্তাহে তিনদিন ডায়ালিসিস তাঁকে সীমিতভাবে সচল রেখেছে। সপ্তাহ দেড়েক আগে পিঠে অসহ্য ব্যথা বোধ করলে তাঁকে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। দু’দিন আগে তাঁকে হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে একাধিক গুরুতর শারীরিক জটিলতার কারণে। তখন থেকে তাঁকে সিসিইউ-তে পর্যবেক্ষেণে রাখা হয়েছে, নানাবিধ পরীক্ষা চলছে।
রক্তে সংক্রমণ ও নিচু রক্তচাপ চিকিৎসকদের সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে। হার্টবিট নেমেছে ৪৭-এ। অক্সিজেন দেওয়া হচ্ছে। এপিলেপসির লক্ষণও দেখা গেছে, পরশু এবং আজ সিজার হয়েছে। নিউরোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে রক্তচাপ স্বাভাবিকের কাছাকাছি না এলে তা করা সম্ভব হবে না।
এইসব জটিলতার কারণে নিয়মিত ডায়ালিসিস করা যাচ্ছে না, করা হচ্ছে আংশিক। একটাই হয়তো ভালো খবর, তাঁর হার্টে কোনো গোলযোগ পাওয়া যায়নি। সেটা হলে দুর্যোগ আরো বড়ো ও জটিল হতে পারতো।
শারীরিক এতোসব সংকট সম্পর্কে আমার ধারণা প্রায় শূন্য, তবে কবির অসুস্থতা যে গুরুতর তা কোনো বালকও বুঝবে। নীরা ভাবী ফোনে যা জানিয়েছেন, তাই বয়ান করছি। শহীদ ভাইয়ের অনুরাগী-শুভার্থীদের খবর জানাতে অনুরোধ করে তিনি বললেন, আমি নিজেও অসুস্থ, মানসিকভাবে বিপর্যস্ত। সবাইকে এইসব বলতে বলতে আমি ভেঙে পড়ছি। কেউ যদি আমাকে এখন কিছু জিজ্ঞাসা না করেন, তাহলে সবচেয়ে ভালো হয়।
শহীদ কাদরী আছেন লং আইল্যান্ড জ্যুয়িশ হাসপাতালের সিসিইউ-এর ১৩ নম্বর কক্ষে। নিউ ইয়র্কবাসী কেউ ইচ্ছে করলে হাসপাতালে যেতে পারেন। হাসপাতালে ফোন (৭১৮.৪৭০.৭০০০) করলে ঠিকানা ও দিক-নির্দেশনা পাওয়া যাবে।
ডাক্তাররা বলেছেন, শহীদ ইজ আ ফাইটার।
আমরা চাই, যোদ্ধা যেন জয়ী হয়ে ফেরেন।
যাঁরা বিশ্বাসী, তাঁরা প্রার্থনা করতে পারেন কবির জন্যে। আর আমরা অবশিষ্টরা উদ্বেগ-ঊৎকণ্ঠা নিয়ে মন খারাপ করে বসে থাকা ছাড়া আর কী করতে পারি?
-----------------
জুন ০৭, ২০০৮

Tuesday, June 3, 2008
কী করতে চাই আর কী করি
কলেজে ভর্তি হওয়ার অল্পকালের মধ্যেই প্রেমে পড়ি। ঐ বয়সে সবাই যেমন পড়ে। সম্পর্কটি বেশিদিন স্থায়ী হয়নি। কিন্তু সেই সময়ের একটি অভ্যাস আমার চিরকালের সঙ্গী হয়ে গেলো। অভ্যাসটি রাত্রি জাগরণের।
প্রেমের সঙ্গে রাত্রি জাগরণের খুব ঘনিষ্ঠ আত্মীয়তা আছে, ভুক্তভোগীরা এই সাক্ষ্যই দেবেন। আমার পক্ষেও ব্যতিক্রম হওয়া সম্ভব ছিলো না। অভ্যাসটি এমনই হয়ে গেছে যে কখন ঘুমাতে যাবো তা সম্পূর্ণ আমার ইচ্ছে। কিন্তু বিপদ হয় জেগে ওঠার সময়, তার নিয়ন্ত্রণ আমার হাতে নেই। ভোরবেলার অ্যালার্মঘড়ি আমাকে জাগায়, যেহেতু জীবিকা নির্বাহের জন্যে একটি কর্ম আমাকে করতে হয় এবং সেখানে সকালেই হাজিরা দেওয়া বাধ্যতামূলক।
প্রাতঃকালের জাগরণটি ততোটা রূঢ় যাতে না হয়, সেজন্যে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে গেছে। কর্কশ ক্যাঁ ক্যাঁ আওয়াজের অ্যালার্মের বদলে রেডিওর গান ঘুম ভাঙাবে, এই আশায় রেডিওসহ অ্যালার্ম ঘড়ি এলো। কিন্তু যে গানটি তখন বাজছে তা আমার খুব অপছন্দের হলে? সাতসকালে গানের বদলে তারস্বরে বিজ্ঞাপন শুনে ঘুম ভাঙলে তা-ও খুব সুখের হয় না। এরপরে একটি অ্যালার্মঘড়ি কেনা হলো যেখানে ইচ্ছে করলে সমুদ্রের কল্লোল শোনা যাবে, অথবা পাখির ডাকে নিদ্রাভঙ্গ হবে।
কিছুই আসলে বদলায়নি। একই অনিচ্ছা ও বিরক্তি নিয়ে সকালে ঘুম থেকে জেগে উঠি। বিছানায় উঠে বসে প্রতিদিন ভাবি, আজ কাজে না গেলে কী হয়? অথবা একেবারে কাজ না করতে হলে? কাজ ছেড়ে দিলে?
গ্রাসাচ্ছদনের চিন্তা আসে, পরিবারের প্রধান হিসেবে দায়িত্ববোধ জাগ্রত হয়। অনিচ্ছুক শরীর ও মনকে প্রস্তুত করতে হয় আরেকটি দিনের জন্যে।
জীবন নির্বাহ করার জন্যে কাজ করতে না হলে কী করতাম আমার একেকটি দিন নিয়ে? আহ, কতো দীর্ঘ সেই ইচ্ছেগুলির তালিকা!
শয্যা ত্যাগ করা যেতো অ্যালার্মের নির্দেশ ছাড়া, ঘুমের বরাদ্দ আদায় পূর্ণ হলে। জানালার পর্দা সরালে আলোয় আলোময় একটি ঝলমলে দিন বাইরে। মেঘলা হলেই কী এমন ক্ষতি? অথবা হোক না যে কোনো রকমের বৃষ্টি - ঝিরঝিরে বা ঝমঝম।
পড়বো বলে জমিয়ে রেখেছি অগণন বই, তার একটা খুলে বসা যায়। অসংখ্য সিডি কেনা আছে, অনেকগুলি বছরের পর বছর ধরে পড়ে আছে সেলোফেনের মোড়কমুক্ত হওয়ার অপেক্ষায়। আমার মেয়ে জিজ্ঞেস করে, শোনো না, তাহলে কিনেছো কেন?
আমি তাকে বলি, এগুলি আমার অবসর জীবনের সঞ্চয়। মানুষ টাকাপয়সা জমায়, আমি রাখি বই আর গানের সঞ্চয়।
বিকেলে ছেলেকে নিয়ে পার্কে যাওয়া যায়। তার খুব ইচ্ছে, একা একা বাস্কেটবল প্র্যাকটিস করার বদলে বাবাও তার সঙ্গে থাকবে। স্ত্রীর ইচ্ছে একত্রে কোনো সিনেমা দেখতে যাই, অনেক বছর হয়নি। চাইলে তাদের ইচ্ছেপূরণ ঘটানো যায়।
না-লেখা ও অসমাপ্ত গল্প-উপন্যাসগুলি লিখতে বসতে পারি। গভীর রাত পর্যন্ত একটানা লিখবো। ভালোমন্দ যা-ই হোক, একেকটি লেখা শেষ করার কী গভীর পরিতৃপ্তি! সেই স্বাদ কতোদিন পাওয়া হয়নি।
প্রকৃতপক্ষে কোনোকিছুই ঘটে না। সঞ্চয় করে রাখা বইয়ের বদলে অফিসে বসে এটা-ওটার ম্যানুয়াল পড়ি, ইমেল পড়ি। গান শোনার বাসনা ত্যাগ করে হেডফোন কানে লাগিয়ে কনফারেন্স কলের অনন্ত বকরবকর শুনি। লেখালেখিও হয় বটে। নালিশ এটুকুই, লিখতে হয় যা লিখতে চাই না।
দিনের শেষে জগতের সমস্ত অবসাদ নিয়ে ঘরে ফিরে স্ত্রী বা ছেলের বাসনা পূরণের ধারেকাছেও যাওয়া হয় না। সবশেষে একটু রাতে যখন অবসর মেলে, কমপিউটারের সামনে বসি। মনে ক্ষীণ আশা, আজ কয়েক পাতা লিখবো। হয় না, ইমেল-ইন্টারনেট সে সময়টুকু গ্রাস করে ফেলে। এইসব শেষ হলে তখন মনে হয়, আজ থাক, কাল থেকে ঠিক ঠিক হবে।
সেই আগামীকালের আশাটুকুই এখনো জাগ্রত।

Sunday, May 4, 2008
ঠিক আত্মপক্ষ সমর্থন নয়
ঢাকায় আমার কিছু প্রতিভাবান বন্ধু আছেন। এঁরা কোনো বিখ্যাত সেলিব্রিটি নন, কিন্তু এঁদের বিস্ময়কর উদ্ভাবনী প্রতিভায় আমি বরাবর মুগ্ধ কখনো কখনো ভুক্তভোগী। ২০০৬ সালে রমজান মাস শুরু হবো-হবো, ঢাকায় পত্রিকাগুলির ঈদসংখ্যার প্রস্তুতি শেষ পর্যায়ে, দুয়েকটা এমনকি বাজারে এসেও গেছে। এইসময় ঢাকা থেকে এক বন্ধু (ইনি প্রতিভাবান নন) ফোন করে জিজ্ঞেস করলেন, তুমি নাকি অমুক পত্রিকায় উপন্যাস লিখছো?
বিস্মিত না হয়ে উপায় কী! প্রথমত, ঐ অমুক পত্রিকাটির নাম শুনেছি, চোখে দেখিনি। তবে আমাদের এক বন্ধু (যাঁর প্রতিভার আগুনে আমি দগ্ধ হবো অচিরে) সে পত্রিকায় খণ্ডকালীন কাজ করেন জানি। কিন্তু ঐ কাগজে ঈদসংখ্যা দূরে থাক, এমনিতেও লেখালেখি বিষয়ে আমার বন্ধুর সঙ্গে কখনো কথা হয়নি। সুতরাং আমি উপন্যাস লিখছি? কই, জানি না তো! ছাড়া অন্য কোনো কথা মুখে আসে না।
ফোনের অন্য প্রান্তে বন্ধুটি ধন্দে পড়ে, আমি হলেও পড়তাম। বস্তুত, ধন্দে আমি ততোক্ষণে পড়ে গেছি। কথাটা এলো কোত্থেকে? সেই অমুক কাগজের খণ্ডকালীন কর্মী আমার বন্ধুকে ফোনে ধরি অনেক কষ্টে। তিনি একটি মোবাইল ফোন বহন করেন বটে, তবে প্রায়ই তার উপস্থিতি ভুলে যান অথবা রিং এলে না-ধরলে-কী-হয় জাতীয় দার্শনিকতায় উপেক্ষা করতে পারেন। দয়াপরবশ হয়ে যখন তিনি ফোনে হ্যালো বললেন এবং ঘটনার বিবরণ দিলেন, আমার হাত-পা ঠাণ্ডা হওয়ার অবস্থা। আমার সঙ্গে কোনোরকম যোগাযোগ না করে তিনি তাঁর সম্পাদককে জানিয়ে দিয়েছেন, আমার কাছ থেকে তিনি একটি উপন্যাসের প্রতিশ্রুতি পেয়েছেন এবং লেখাটি এই এলো বলে!
তার চেয়েও ভয়ংকর কথা, সম্পাদকের কাছে অলিখিত ও অকথিত উপন্যাসটি আসছে বলার পরও তিনি আমাকে বিষয়টি জানানোর দরকারই মনে করেননি। আমি কিছু উষ্মা প্রকাশ করলে তিনি নির্বিকার বললেন, আমি জানি আপনার কাছে লেখা তৈরি আছে। আর না থাকলেও এক সপ্তাহের মধ্যে একটা নামিয়ে দিতে পারবেন।
‘যদি সে ভালো না বাসে’ লিখতে হলো দুই সপ্তাহের মধ্যে। বিরক্তি, প্রস্তুতিহীনতা, সময়ের স্বল্পতা, ঈদসংখ্যায় ফরমায়েশি আকৃতির ‘উপন্যাস’ লেখার অনিচ্ছা নিয়েও। বন্ধুর প্রতিশ্রুতির (হোক তা বাগাড়ম্বর, আর কারো তা জানারও দরকার নেই) সম্মানটুকু আমাকে রাখতে হয়।
কোথা থেকে কে জানে, ডিমের ভাঙা কুসুমের মতো সূর্যের আলো কথাটা মাথায় এলো। ঠিক আছে, তাই দিয়েই শুরু হোক। দেখা যাবে কোথায় গিয়ে ঠেকে। চরিত্রগুলির মধ্যে এক জামাল খানিকটা পরিচিত। নীলা-নিশি-ইরফান বা আর কাউকে চিনি না। তাদের তৈরি করতে হলো একাধিক চেনা মানুষের এটা-ওটা মিলিয়ে। প্লুটোর গ্রহত্বমোচন নিয়ে তখন কিছু হৈ চৈ, আচ্ছা তাকেও ঢুকিয়ে ফেলো।
সময় কম তো বটেই, এদিকে আকৃতি যাতে খুব বড়ো না হয় তা-ও দেখতে হবে। শেষ না হলেও শেষ করে ফেলো। তাই হলো।
এই রচনা অসম্পূর্ণ। উপন্যাস তো নয়ই। হয়তো টেনে লম্বা করা একটি বড়োগল্প, অথবা দু’তিনটি গল্প জোড়া দিয়ে একটা পাঠক-ঠকানোর গোঁজামিল। আনোয়ার সাদাত শিমুলকে উদ্ধৃত করে বলা যায় ‘বনসাই উপন্যাস’। কী সর্বনাশ, আমার তৈরি অস্ত্রে আমি নিজে আক্রান্ত – ‘দিয়াশলাই’ সংকলনের কিছু গল্পকে আমি ‘বনসাই গল্প’ বলে চিহ্নিত করেছিলাম।
প্রশ্ন হলো, লেখাটি সচলায়তনে ধারাবাহিকভাবে কেন পোস্ট করলাম? একটিমাত্র কারণে। লেখাটির মধ্যে সম্পূর্ণ উপন্যাস হয়ে ওঠার একটা সম্ভাবনা আমি দেখতে পাই। পোস্ট করে কিছু পাঠক মতামত পেলে কাজটা সম্পূর্ণ করার বাসনা ছিলো। বিশেষ করে লেখার দুর্বলতার দিকে কেউ কেউ নির্দেশ করবেন ভাবছিলাম। সে উদ্দেশ্য সম্পূর্ণ সফল যেমন হয়নি, একেবারে ব্যর্থ তা-ও বলা চলে না। টুকরো কিছু মন্তব্য ছাড়াও শেষ পোস্টে আনোয়ার সাদাত শিমুলের নাতিদীর্ঘ আলোচনায় অনেকগুলি জিনিসই সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তার নির্দেশ করা দুর্বলতা ও অসম্পূর্ণতাগুলি নিয়ে আমার কিছুমাত্র দ্বিমত নেই। বরং সমালোচনাটি আরো তীব্র হতে পারতো, শিমুল ভদ্রতাবশে হয়তো কিছু চেপে গেছে। বয়োজ্যেষ্ঠ হিসেবে কিছু ছাড়ও হয়তো পেয়ে গেছি।
‘যদি সে ভালো না বাসে’ যাঁরা পড়েছেন এবং মন্তব্য করেছেন, তাঁদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। যাঁরা পড়েননি, তাঁরাও এক অর্থে আমাকে বাঁচিয়ে দিলেন! সুতরাং ধন্যবাদ তাঁদেরও।
--------------------
২৭ এপ্রিল ২০০৮

রাবাব-প্রজন্মের কাছে
বোন আমার, অকিঞ্চিৎকর মানুষ আমি, জানি না আমার প্রজন্মের প্রতিনিধিত্ব করার যোগ্য কি না। কারণ, আমার প্রজন্মের প্রকৃত চেহারা-চরিত্র আসলে কীরকম? বিচিত্র মুখ ও মুখোশ আমরা বিভিন্ন সময়ে ধারণ করেছি। কখনো আমরা অকুতোভয় সংগ্রামী, সন্তের মতো সর্বস্বত্যাগী, জীবনের মায়া না করা যোদ্ধা। অথচ এই আমরাই যখন আত্মকলহে লিপ্ত হয়ে কামড়াকামড়ি করতে শুরু করেছি এবং নাছোড়বান্দা কুকুরের মতো পরস্পরকে দংশেছি, তখন আমাদের আরেক চেহারা।
১৯৭১-এ পৃথিবী দেখেছ আমরা কী ক্ষমতা ধারণ করি। পরাশক্তির রক্তচক্ষু এবং বিশাল সংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার ইতিহাস আমাদের। স্বপ্ন ছিলো একটি স্বাধীন দেশের, তা পেয়েছিলাম। আমাদের জানা ছিলো, স্বাধীনতার পরে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পরস্পরকে আঁকড়ে ধরে থাকার, দরকার অফুরান মমতা ও ভালোবাসার। অথচ ঠিক তখনই আমরা বিচ্ছিন্ন হয়েছি পরস্পর থেকে, যুদ্ধের দুঃসময়ে যাকে ভাই বলে আপন জ্ঞান করেছিলাম, মুক্ত স্বদেশে তার বুকে বন্দুক তাক করেছি। নিজেদের মধ্যে কলহ-বিবাদ করে শক্তি ক্ষয় করে ফেলেছি।
একখণ্ড মাংস নিয়ে দুই কুকুর যখন বিবাদে লিপ্ত হয়, চতুর শেয়াল ঠিক তখনই সুযোগ বুঝে মাংসের দখল নিয়ে ফেলে। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এইভাবে আমাদের স্বপ্নগুলি চুরি হয়ে গেছে।
আজ যখন তোমাকে তোমার প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেখতে যাই, নিজেকে তুমি হতাশাবাদী বলে নিজেকে পরিচিত করো। কষ্টে আমার বুক ভেঙে যায়। আমার প্রজন্মের দিকে তোমার অভিযোগের আঙুল তোলার কথা। তোলোনি, সেটা তোমার মহানুভবতা, আমার সান্ত্বনা নয়। আমরা নিজেদের স্বপ্নগুলি খুইয়ে তোমাদের জন্যেও যে এক ভয়াবহ শূন্যতা ও হতাশার ব্যবস্থাপত্র তুলে দিচ্ছি, তা-ও আমরা বুঝতে অক্ষম ছিলাম। তোমাকে কোনো আশার কথা শোনাবো, সে মুখ আমার নেই, সাধ্যও নয়।
তুমি তোমার লেখায় হতাশার কথা বলেছো। তবু বলি, আশাবাদ না থাকলে হতাশা আসা সম্ভব নয়। সেই আশাটাকে বাঁচিয়ে রাখো। আমাদের এই দেশে এখনো সূর্য ওঠে, পূর্ণিমার রাত আসে, মা এখনো তোমার অপেক্ষায় থাকে। আমাদের দিয়ে যা হয়নি, তা তোমাদের দিয়ে হোক। নিজেদের তোমরা প্রস্তুত করে নাও। জয় হোক তোমাদের।
আর আমাদের ব্যর্থতাকে ক্ষমা করে দিও, যদি পারো।
------------------
২৭ মার্চ ২০০৮

আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন

জানা ছিলো, সময়ের ব্যাপার মাত্র। সময় ফুরিয়ে আসছে, তিনি চলে যাবেন। বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের এক প্রধান স্তম্ভ নান্নু চলে গেলেন। এইমাত্র খবর পাওয়া গেলো।
মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জেনেছিলাম, ভালো না। কথা বলতে গেলে কেঁদে ফেলতেন। চলে যাচ্ছেন, জেনে গিয়েছিলেন তো!
সপ্তাহ তিনেক আগে তাঁর সম্পর্কে গল্পের শেষ যেভাবে : প্রস্থানোদ্যত আমাদের কালের একজন নায়ক শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম।
গল্পটির সমাপ্তি হলো। এখন আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করেছেন।
----------------------
১৬ ফেব্রুয়ারি ২০০৮
----------------------
একটি বাংলা প্রতিশব্দ দেবেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী। ক্লাসে তাঁর ইংরেজি বক্তৃতা শুনতাম মন্ত্রমুগ্ধের মতো। সেই তাঁকেই আবার বিভিন্ন সভায় সেমিনারে শুনতাম বিশুদ্ধ বাংলায় বক্তৃতা করছেন। একটিও ইংরেজি শব্দ ব্যবহার না করে। সৈয়দ শামসুল হককেও যতোটুকু শুনেছি, তিনিও ইংরেজি-বাংলার মিশেল করেন না।
কর্মস্থলে যে বিভাগে আমি কাজ করি সেখানে কর্মীর সংখ্যা প্রায় শ'দেড়েক। অবিশ্বাস্য হলেও সত্যি এর মধ্যে শতকরা ৬০-৬৫ জন ভারতীয়। এরা নিজেদের মধ্যে কথা বলার সময় তামিল, তেলেগু, গুজরাতি এইসব ভাষা ব্যবহার করে। আশ্চর্য হয়ে দেখেছি, এরা কথা বলার সময় একটিও ইংরেজি শব্দ বলে না।
সিঙ্গাপুর-মালয়েশিয়া অঞ্চলে কর্মোপলক্ষে কিছুকাল ছিলাম, সেখানেও চিনারা বা মালেরা ইংরেজি শব্দ ছাড়াই দিব্যি নিজেদের ভাষায় কথা বলে।
আমরা পারি না। আমরা দশটি শব্দের একটি বাক্যে গড়ে ২-৩টি ইংরেজি শব্দ অবধারিতভাবে ঢুকিয়ে দিই। অথচ অনেক বিদেশী একবর্ণ বাংলা না জেনেও শুধুমাত্র ঐ ইংরেজি শব্দগুলোর কারণে আমাদের কথাবার্তার সারাংশ দিব্যি বুঝে ফেলে।
ঔপনিবেশিক শাসনকে দোষ দিয়ে লাভ নেই, সেটি খোঁড়া অজুহাত। সিঙ্গাপুর-মালয়েশিয়া-ভারতও বৃটিশ শাসনের অধীনে ছিলো। আমরা কী এক বিচিত্র কারণে ইংরেজি বিদ্যা ফলানোকে এক ধরনের আভিজাত্যই হয়তো ভাবি। এর কারণ অনুসন্ধান অবশ্য আমার এই পোস্টের উদ্দেশ্য নয়।
বাংলা ভাষাপ্রেম যদি থাকে, আমাদের দরকার মুখের কথায় এবং লেখালেখিতে যতোটা সম্ভব বাংলা ব্যবহার করতে চেষ্টা করা এবং অপ্রয়োজনীয় ইংরেজি পরিহার করা। আমি কিন্তু ইংরেজি-বিদ্বেষী নই। ব্যবহারিক জীবনে কিছু কিছু বিদেশী শব্দ আমাদের ভাষার অংশ হয়ে গেছে। যেমন এখন আমি চেয়ার না বলে যদি কেদারা বলতে যাই তা খুবই হাস্যকর হয়ে যাবে। টেবিল শব্দের বাংলা আছে বলে আমার জানা নেই। ফোন? দূরালাপনী শব্দটা চালু করার চেষ্টা মনে হয় হয়েছিলো, উচ্চারণ-বান্ধব নয় বলে কাজে লাগেনি। তবে মোবাইল ফোনের বিকল্প হিসেবে নির্মলেন্দু গুণের উদ্ভাবিত মুঠোফোন চমৎকার। সত্যজিৎ রায় dictionary শব্দের বাংলা করেছিলেন 'দেখাশোনারি', impossible-কে করেছিলেন 'আম পচে বেল'! চলে কিন্তু।
সচলায়তন কিন্তু কয়েকটা চমৎকার কমপিউটার-ব্যবহার্য বাংলা শব্দ তৈরি করেছে। যেমন, homepage-কে 'নীড়পাতা', chatroom হয়েছে 'আড্ডাঘর'।
আমার বিশ্বাস সচলের সকল সদস্য অন্তত একটি করে এরকম ব্যবহারিক প্রতিশব্দ তৈরি করতে পারবেন। কয়েক মিনিট সময় খরচ করে একটি প্রতিশব্দ এখানে রেখে যান, একটি ভাণ্ডার তৈরি হোক। আমাদেরই কাজে লাগবে, আমার ভাষা সমৃদ্ধ হবে। শুধু লক্ষ্য রাখবেন আপনার বাংলা করা শব্দটি যেন উচ্চারণ-বান্ধব হয়। ভবিষ্যতে আপনার উদ্ভাবিত শব্দটির জন্যেই হয়তো আপনি স্মরণীয় হয়ে থাকবেন, কে জানে!
-------------------
১৩ ফেব্রুয়ারি ২০০৮

Saturday, February 9, 2008
'আংশিক রঙিন', 'বাসরঘর' এবং ...
বাংলা সিনেমা বিষয়ে আনোয়ার সাদাত শিমুল ও লুৎফুল আরেফীন রচিত পরপর দুটি ব্লগ পড়ে একটু পুরনো কথার জাবর কাটতে ইচ্ছে হলো।
সত্তর দশকের মাঝামাঝি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, সে সময় বাংলা সিনেমার অবস্থা এখনকার চেয়ে খুব ভালো ছিলো না। তবে খান আতা, সুভাষ দত্তরা তখনো যথেষ্ট সক্রিয় ছিলেন বলে তখনো মাঝেমধ্যে সিনেমা হলে যাওয়া হয়। 'রংবাজ' দিয়ে নতুন এক ধারার ছবি তৈরি শুরু হয়েছিলো যেখানে নায়ক নেহাতই গুডি গুডি বয় নয়। এরপর 'কার হাসি কে হাসে', 'বানজারান', 'সওদাগর' এইসব ছবি ক্রমে বাজার দখল করে নিচ্ছে।
রঙিন ও সাদাকালো ছবির আনুপাতিক হার তখন মোটামুটি ৫০-৫০। আরেক বিশেষ ধরনের ছবি তৈরি হয়, সেগুলির বিজ্ঞাপনে লেখা থাকে 'আংশিক রঙিন'। জিনিসটা সাদাকালো ছবির মাঝখানে গোটা দুয়েক রঙিন নৃত্যদৃশ্য। তুমুল চাঞ্চল্যকর সেই নৃত্যগুলির একচ্ছত্র রানী ছিলো নূতন। সত্যি বলতে কি, নূতন ঠিক গোস্তের বস্তা ছিলো না। তাকে দেখার জন্যে আমরা মাঝেমধ্যে দল বেঁধে রাতের শোতে ঢুকে পড়তাম। মোটামুটি ছক জানা ছিলো বলে ছবির মাঝখানে সময়মতো ঢুকে রঙিন নাচপর্ব শেষ হলে বেরিয়ে যাও। ছবি কি, গল্প কি কিছুই জানার দরকার নেই।
বিবাহিত জীবনের শুরুতে নতুন বউয়ের বায়না, সিনেমা দেখতে যাবে। নতুন বউয়ের আবদার অমান্য কে কবে করেছে? কলাবাগান থেকে সবচেয়ে কাছের সিনেমা হল বলাকা। কী ছবি দেখতে যাচ্ছি জানি না। গিয়ে দেখি, ছবির নাম 'বাসরঘর'। লে হালুয়া! বাসরঘর থেকে বেরিয়ে আরেক বাসরঘর! টিকেট করে হলে ঢোকার মুখে 'আসিতেছে, শীঘ্রই শুভমুক্তি' শিরোনামে একটি ছবির পোস্টারে চোখ আটকে যায়। ছবির নাম 'তালাক'। বউকে দেখিয়ে বলি, এরপর কি এই ছবি দেখতে চাও?

Saturday, January 26, 2008
৭১-এ তাহলে আমরা যুদ্ধ করে অপরাধ করেছিলাম?

আমার সারা শরীর কাঁপছে। সীমাহীন ক্রোধে। আক্রোশে। কিছু করতে না পারার অক্ষমতায়।
আজ প্রথম আলোতে ওপরের রিপোর্টটি ছাপা হয়েছে।
বাড়তে বাড়তে রাজাকাররা আজ কোথায় এসে পড়েছে। কলাগাছ কাটতে কাটতে নাকি মানুষ ডাকাত হয়। তারা আজ বলতে সাহস পাচ্ছে, যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়া অপরাধ ছিলো না। তারা এখন আমাদের টুঁটি টিপে ধরতে উদ্যত।
দুটি দেশের মধ্যে যুদ্ধের সময় শত্রুর পক্ষ নেওয়া অপরাধ না হলে অপরাধ কোনটা? আমরা যারা যুদ্ধ করেছিলাম, তারাই তাহলে অপরাধী? বিজয়ীরা অপরাধী? পরাজিতরা নয়?
কোথায় তাদের এই দুঃসাহসের উৎস আমার আর জানতেও ইচ্ছে হয় না ...
সত্যি আমি আর লিখতে পারছি না।
------------------------------
জানুয়ারি ২৪, ২০০৮
Monday, January 14, 2008
একটি সহজ-সরল কবিতা, আমাদের সবার গল্প
এক জন্ম
তারাপদ রায়
অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবাআমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
তারাপদ রায়
অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবাআমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
Saturday, January 12, 2008
দুশ্চিন্তায় কিছু হয়?
সকালের কফিসহ কমপিউটারে বসেই খবরটা দেখলাম। যে প্রতিষ্ঠানে কাজ করি, সেটি কিনে নিয়েছে আরেকটি কোম্পানি। এদেশে এরকম হরহামেশাই হয়। বড়ো মাছ ছোটো মাছকে গিলে খায়, তাতে নতুনত্ব কিছু নেই।
গত মাসকয়েক ধরে অফিসে এইসব নিয়ে নানারকম গুজগুজ, ফিসফাস এবং সশব্দ জল্পনা চলছিলো, শেয়ার মার্কেটে কোম্পানির স্টক দ্রুত পড়ে যাচ্ছে, কোম্পানি টিকবে কি না, ব্যাংকরাপটসি করবে কি না - এইসব। কিছু লে-অফ হলো, কয়েকজন দ্রুত অন্যত্র কাজ নিয়ে চলে গেলো।
আজ অফিসে এসে দেখি, ফিসফাস আর নেই, জোর আলোচনা। অনেকে উদ্বিগ্ন। এই ধরনের মার্জারের ফলে অবধারিতভাবে কিছু কর্মী উদ্বৃত্ত হয়ে পড়ে পদ-পদবীর ডুপ্লিকেশনের কারণে। আরো ঘটে আইটি-ঘটিত এলাকায়, বিশেষত যখন দুই মিলিত প্রতিষ্ঠানের আইটি সংস্কৃতি (সিস্টেমস ইত্যাদি) ভিন্নমুখী হয়। অসম সংস্কৃতির বিবাহের মতো।
অফিসে কেউ কেউ দেখলাম রীতিমতো চিন্তিত, যত্রতত্র জটলা করে আলোচনা চলছে।
আমার বোধহয় বোধবুদ্ধি একটু ভোঁতা ধরনের। এইসব আমাকে স্পর্শ করে না, আমি নিশ্চিন্ত মনে ব্লগ পড়ছি, লিখছি। একজন এসে জিজ্ঞেস করলো, তোমার চিন্তা হচ্ছে না?
বললাম, চিন্তা করে করবো কি? যা হচ্ছে বা হবে তার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমার রেজু্যমেটি আপডেট করে প্রস্তুত থাকা ছাড়া আর তো কিছু করণীয় দেখছি না।
উদ্বিগ্ন সহকর্মী কোনো সান্ত্বনা পায় না।
গত বছর আমার বন্ধু পীযূষ এলো ঢাকা থেকে, তাকে নিয়ে যাচ্ছি হিউস্টনে। পথে ছোটোখাটো একটা দুর্ঘটনায় পড়ি, গাড়ির সামনের বাম্পার গেলো। পরে পীযূষ জানালো, ধাক্কা লাগার পরে তুমি যেভাবে নিশ্চিন্তমনে গাড়ি থেকে নামলে যেন এসব তোমার প্রতিদিনের ঘটনা!
আসলে তা নয়। আমি চিন্তা এবং দুশ্চিন্তাকে পরিষ্কার দুই ভাগে ভাগ করে নিয়েছি। মানুষ হিসেবে চিন্তাশক্তি আছে, তার চর্চা করবো। কিন্তু দুশ্চিন্তায় কার কি উপকার হয় আমি জানি না। দুশ্চিন্তা কোনো সমাধান দেয় না, বরং চিন্তাশক্তিকে ধোঁয়াচ্ছন্ন করে, শরীরে তার প্রভাব পড়ে।
পরপর পাঁচবার উইম্বলডন চ্যাম্পিয়ন বিয়র্ন বর্গ খ্যাত হয়েছিলেন আইসবার্গ নামে। একেকটি ম্যাচ শেষ করার পর নাকি তাঁর পালস রেট থাকতো মিনিটে পঞ্চাশের নিচে। আমার স্ত্রীও আমাকে সেই গোত্রের একজন মনে করে।

Sunday, December 30, 2007
পড়ো অথবা পরো
'র' এবং 'ড়' নিয়ে একটা বিভ্রাট আমাদের প্রায়ই ঘটে, বিশেষ করে কথা বলার সময় হয়তো কিছু আলস্যবশেই 'ড়'-কে 'র' উচ্চারণ করে ফেলি। তো এই সত্যিকারের ঘটনাটি 'পরা' আর 'পড়া'-র গোলমাল সংক্রান্ত।
ধরা যাক ছেলেটির নাম অরূপ । তাদের বাড়িতে গ্রাম থেকে এসেছেন এক বয়স্ক আত্মীয়। তার নাম জুবায়ের। জুবায়েরের কীর্তিকলাপে আর ক্রমাগত বকর বকরের ঠেলায় অরূপ ভয়াবহ রকমের বিরক্ত। কিন্তু কিছু করার নেই, মুরুব্বিকে অসম্মান করা যায় না। এই অবস্থায় নিম্নরূপ সংলাপ বিনিময় হচ্ছে:
জুবায়ের: তুমি কী পরো (পড়ো অর্থে)?
অরূপ: জ্বি এই লুঙ্গি পরি, প্যান্ট পরি, পাজামা পরি...
জুবায়ের: না না তুমি কোথায় পরো (পড়ো)?
অরূপ: এই নাভির দুই ইঞ্চি নিচে।
জুবায়ের: তুমি নামাজ পরো (পড়ো) না?
অরূপ: জ্বি না, টাইট হয়!

Wednesday, November 14, 2007
হেলথ রিপোর্ট, মেয়ের হাতে
মেয়ে তার ইংরেজি ক্লাসে রচনা লিখে ১০০-তে ১০০ পেয়েছে। সগর্বে সে মাকে দেখায়, বাবাকে নয়। কারণ রচনাটি তার বাবাকে নিয়ে। মেয়ের মা গোপনীয়তা রক্ষায় খুব পটু বা ইচ্ছুক নয় বলে একসময় প্রকাশিত হয়ে পড়ে।
বঙ্গানুবাদে মার খাওয়ার সম্ভাবনা, তাই মূল ইংরেজিতেই রচনাটি উদ্ধৃত করা গেলো:
Iris Zubair
English 1301
10/23/2007
The Sound of Solace
I lay awake in the midst of the night, frustrated and at my wits end with the booming sound of my father coughing in the adjacent room. I listen to him struggle to regain his breath as the coughs get more frequent and violent. I am aware that I should be feeling sympathy for him, maybe even getting him a glass of water and a cough drop. Instead, I cannot help feeling utterly annoyed. It is 4 o’clock in the morning and I only have three more hours of imperative sleep before I have to wake up for school. I feel my anger rising as I think of all the nights he has kept my mother and I awake with his incessant coughing, failing to realize that he is depriving us of our much needed rest. The only person that seems capable of sleeping through the thunderous sounds of my father’s cough is my 10-year-old brother, who ironically crashes in the same room as him. It must be a guy thing.
My father has been smoking cigarettes for over thirty-five years. He started when he was around the age of seventeen, smoking packs with his friends in Bangladesh. Given my father’s niche for writing, I have always liked to think that cigarettes have added to the allure of his artistic persona. I remember looking at an old black and white photograph taken of him in Singapore right after he and my mother were married. In it, he is sitting at his desk with an expression of extreme focus on his face, busy on his typewriter with a cigarette carelessly held in his right hand. His face is that of a twenty-five-year-old. The fine lines, the dark bags under his eyes, and the gray hairs sprouting from his temples have yet to show themselves. His hair is as unruly as it is long, making him seem as if he is putting forth a half-ass attempt at being George Harrison. The smoke from the tip of the cigarette floats and swirls and gets lost among the rays of sunlight illuminating his face. I can always look at that photograph and believe without a doubt, that my father was the epitome of cool.
The coughing began about three years ago and has gradually getting worse. The sound of my father’s coughing has become so implanted in my memory that I cannot remember what it was like to not hear it. Although the evidence of his illness lies within the sound of his raspy breathing and in the echoes of his booming convulsions, he is relentless in keeping his medical information private. Whenever he does visit the doctor, the prognosis is always lost on us as he remains withdrawn so as not to cause us distress. But isn’t confusion in the midst of a catastrophe more distressing than being informed of it? However, I gave up all hope of convincing my father of anything when I was very young. I used to beg him to stop smoking when I was six years old, even going so far as to cut deals with him. I agreed to stop asking for new Barbie dolls if he agreed to throw away his pack. But even a promise to his daughter couldn’t keep him from cigarettes. I held up my end of the bargain and bit my tongue from asking for a new doll, but I remember watching him put on his shoes and open the door to the backyard with a cigarette ready in his hand. “You said you’d stop,” I inquired. He could only smile and say, “Okay, I’ll stop when you stop liking chocolate.” I understood my father was telling me he would never stop smoking and this only enraged me further. The idea of my father putting his addiction before the wishes of his family made me resent him in a way that I never had before.
As I am writing this paper, I can hear my father in a fit of coughing while he is sleeping in the next room. I listen to him gasping for air and I feel like somebody is beating his chest with a hammer while another person is choking him, wrapping their hands tighter and tighter around his neck. He continues struggling to keep himself contained so as not to wake up my brother. But as I stated before, my brother never wakes up at my father’s coughing. Turning off my stereo, I listen as the silence of our house is broken by the jarring sounds of my father struggling to regain a normal breathing pattern and suddenly, I realize exactly why my brother is able to sleep through this. I understand that this haunting cough gives my brother a feeling of safety, of comfort, of reassurance that our father is still here. This sound, the one that usually causes tension and anger and annoyance and worry, is the same sound that is now providing me with the relief of knowing that my dad is alive and even when he is gasping for air, at least he is still breathing. I listen intently as he finally regains his composure and begins to breathe fluidly again, at least for now.
Maybe the very least is all I will ever receive from my father. He has shown the very least of promises, the very least of explanations, and the very least of reassurances. But as I sit here in the deafening silence after this latest episode, I listen to the sounds of my father breathing heavily and slightly wheezing. I can’t help but feel grateful. It is through gratitude that I have come to accept that the very least of him is enough.

Friday, November 2, 2007
হিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলো
পল টিবেটস নামের লোকটি আজ মারা গেলো। ৯২ বছর বয়সে। তার যখন ৩০ বছর বয়স তখন সে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে সর্বাধিক মানুষকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজে শামিল হয়েছিলো। জাপানের হিরোশিমায় ১৯৪৫ সালের ৬ অগাস্ট সর্বপ্রথম যে আণবিক বোমা ব্যবহার করা হয়, সেই বোমাবাহী বিমানের চালক ছিলো পল টিবেট। এই বোমায়, আদর করে যেটির নাম দেওয়া হয়েছিলো "ছোট্টো বালক" (লিটল বয়), নিমেষে এক লক্ষ মানুষ পৃথিবী থেকে নেই হয়ে যায়।
আমেরিকান বিমান বাহিনীর সদস্য হিসেবে পল টিবেট তখন আদেশ পালন করেছিলো মাত্র - এইভাবে হয়তো ঘটনাটিকে দেখা চলে। কিন্তু এই ভয়াবহ হত্যাকাণ্ডে একদিনের জন্যেও কিছুমাত্র অনুতাপ-পরিতাপ তার হয়নি। অথচ তার জবানিতেই জানা যাচ্ছে ধ্বংসের পরিধি কী বিশাল ছিলো। তাকে ব্রিফিং দেওয়া হয়েছিলো এই মর্মে যে, এই বোমাটি বিস্ফোরিত হবে ২০ হাজার টন ডিনামাইটের ধ্বংসক্ষমতা নিয়ে।
পল জানাচ্ছে, "দান্তে সেদিন আমাদের বিমানে থাকলে আতংকিত হতেন। কয়েক মিনিট আগেও সকালের উজ্জ্বল রোদে যে শহরটি দেখিছলাম তা এখন অতি কদর্য একটি দৃশ্যে পরিণত হয়ে গেছে। আগুন আর ধোঁয়ায় আর কিছু দেখা যায় না। সব নিশ্চিহ্ন হয়ে গেছে।"
এতোবড়ো ধ্বংসযজ্ঞ ঘটে গেছে জেনেও পল বলেছিলো, সেই রাতে সে খুব ভালো ঘুমিয়েছিলো। ঘটনার পর আরো ৬২ বছর বেঁচে ছিলো সে, তার কখনো অনুতাপ হয়নি।
খবরের কাগজ এবং আলোচনা-প্রতিবাদের শিরোনামে থাকা আমাদের দেশের কোনো কোনো টিবেট-শাবককে কি মনে পড়ে যায় না? এক হিসেবে পল টিবেট এদের পিতৃস্থানীয় তো বটেই!
Saturday, October 27, 2007
১৯৭১ সালে কিছু হয়েছিলো নাকি?
অফিসে বসে কাজ করতে করতে মাঝে মাঝে সচলায়তনে উঁকি দেওয়া অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একটু আগে আজকাল তো কিছুই মনে থাকে না : ১৯৭১ সালে কিছু হয়েছিল নাকি? শিরোনামের ব্যানার দেখে মাথা পাগল-পাগল লাগে। উঠে বাইরে গিয়ে পরপর কয়েকটা সিগারেট খেতে হয়।
আজ সকালে ইন্টারনেটে পড়ছিলাম, কে একজন বলেছে (একে চিনি নাকি? মনে পড়লো না) বাংলাদেশে যুদ্ধপরাধী বা স্বাধীনতাবিরোধী বলে কিছু ছিলো না কোনোকালে।
ঠিক কথা। যুদ্ধ হলে তবে না যুদ্ধাপরাধী থাকার কথা ওঠে। এ দেশে যুদ্ধ কবে হয়েছিলো? অর্বাচীনদের জানিয়ে দাও, আমাদের স্বাধীনতা আকাশ থেকে অবতীর্ণ হয়েছিলো।
ধূমপান করতে করতে কী কী মনে পড়ে না তার একটা তালিকা করা গেলো:
১. ওই বছর এ দেশে মৃত্যুহার অতি উচ্চ হয়ে পড়েছিলো বলে কেউ কেউ দাবি করে। কারণ হিসেবে বলা হয় নির্বিচার হত্যা। বিষয় অমীমাংসিত।
২. ওই বছর সারা দেশ জুড়ে একটা গণভ্রমণের প্রবণতা দেখা গিয়েছিলো। বাড়িঘর ছেড়ে মানুষ বনেজঙ্গলে যায় উৎসব করতে। মিলিটারির কথা বলে বাচ্চাদের কান্না থামানোর এক চমকপ্রদ উপায় এই সময়ে উদ্ভাবিত হয়েছিলো, যা আজও মাঝে মাঝে কার্যকর।
৩. জানা যায়, এক কোটি লোক পাশের দেশে যায় পিকনিক করতে। এতো বিশাল আকারের দীর্ঘস্থায়ী পিকনিক পৃথিবীর ইতিহাসেই কম হয়েছে বলে জানা যায়।
৪. একদল বেয়াড়া অবাধ্য বালক ও যুবক যুদ্ধ যুদ্ধ খেলার অভিনয় করেছিলো তখন।
৫. আমার বাল্যকালের বন্ধু সাইফুল, বাদশা ও আলতাফ আলীকে কেন কে জানে আর কোনোদিন খুঁজে পেলাম না। ছটফটে দুলালের দুটি চোখই কী এক অলৌকিক উপায়ে নেই হয়ে গেলো।
৬. সুদর্শন মাসুদ ও আরেক বন্ধুর ছোটো ভাই স্কুলে-পড়া বালক টিটুর নামের আগে শহীদ লেখা ফ্যাশন হয়ে গেলো।
৭. বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নামকরণের মানে কী? সে না হয় ছিলো এক প্রতিশ্রুতিবান ফুটবলার, না হয় ৭১-এর মাঝামাঝি থেকে আর কখনো তাকে কোথাও দেখা যায়নি। তার নামে স্টেডিয়াম?
আরো অনেক অনেক কথা মনে পড়েনি। সময় পেলে পরে লেখা যাবে।
----------------
২০০৭-১০-২৬

Wednesday, October 24, 2007
জয় গোস্বামীর একটি কবিতা
সম্প্রতি পশ্চিম বাংলায় সিঙ্গুর ও নন্দীগ্রামে শিল্পায়নের জন্যে চাষীদের জমি অধিগ্রহণের সরকারি তৎপরতা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেই বিষয়ে জয় গোস্বামীর লেখা একটি কবিতা:
শাসকের প্রতি
জয় গোস্বামী
আপনি যা বলবেন আমি ঠিক তা-ই করব, তা-ই শুনব, তা-ই খাব,
তা-ই গায়ে পরে মাঠে চলে যাব।
আমি নিজের জমি ছেড়ে দিয়ে চলে যাব
কথাটি না-বলে।
বলবেন গলায় দড়ি দিয়ে
ঝুলে থাকো সারারাত। তা-ই থাকব। শুধু
পরদিন যখন বলবেন, এইবার নেমে এসো
তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে
একা একা নামতে পারব না।
এটুকু পরিনি বলে অপরাধ নেবেন না যেন!
------------------
২০০৭-০৫-২৭

Subscribe to:
Posts (Atom)